০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু বীরভূমে

কৌশিক সালুই, বীরভূম:- বীরভূম জেলাতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করলো। শনিবার জেলার সদর মহুকুমা সিউড়ি বোলপুর এবং রামপুরহাটে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনী তাদের নজরদারি শুরু করেছে। এই জেলা ইতিমধ্যেই অতি সংবেদনশীল বলে ঘোষিত হয়েছে। যদিও দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জেলায় মনোনয়ন পর্ব এবং তার পরবর্তী প্রক্রিয়া হয়েছে নির্বিঘ্নেই। বিরোধীরাও সেভাবে এখনো পর্যন্ত শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ সেভাবে করতে পারেনি।

তা সত্ত্বেও উচ্চ আদালতের নির্দেশে এই জেলাতেও এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার দিন সিউড়ি থানার আলুন্দ ,ইটাগড়িয়া প্রভৃতি গ্রামে রুট মার্চ করে।

আরও পড়ুন: ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ চক্রবর্তী বলেন, ‘ইতিমধ্যে জেলাতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং তারা জেলার বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছে পর্যায়ক্রমে আরও কেন্দ্র বাহিনী আসবে এবং গোটা জেলা জুড়ে তাদের যৌথ নজরদারি হবে”।

আরও পড়ুন: বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের

আরও পড়ুন: ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকেই মোতায়েন

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু বীরভূমে

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার