১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অত্যাধিক গরমের জন্য পার্থের মামলা পিছিয়ে গেল 

পারিজাত মোল্লা: তীব্র দহনে হাঁসফাঁস অবস্থা বাংলার। বৃহস্পতিবার সিটি সেশন কোর্টে  শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি ছিল, এদিন তা পিছিয়ে গেল। আগামী ২৪ এপ্রিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর শুনানি করা হবে বলে জানিয়েছে সিটি সেশন কোর্ট। এদিন নিয়োগ দুর্নীতি মামলায়  সকাল ১১টার কিছু সময় পর আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে।

একাধিক মামলা থাকায় শুনানি প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগবে। আদালতে ছোট কক্ষে এই গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে অপেক্ষার ফলে হয়রানি হতে পারে। তাই শুনানি অন্য দিন করার জন্য আর্জি জানিয়েছিলেন পার্থের আইনজীবী সেলিম রহমান। সেই আর্জি মেনেই পার্থের শুনানির দিন আগামী ২৪ এপ্রিল ধার্য করেছে আদালত। গত দুই সপ্তাহ ধরে রাজ্যে দাবদাহ চলছে। বৃহস্পতিবার আরও গরম বৃদ্ধি পেয়েছে কলকাতা-সহ রাজ্যে। বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এই পরিস্থিতিতে সকালে আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে।পার্থের আইনজীবী আদালতে বলেছেন, ‘ওঁর (পার্থ) আরও জেল হেফাজতের জন্য আবেদন করেছে সিবিআই। আমরা জামিনের আবেদন জানিয়েছি। আজ এই গরমে একই সংক্রান্ত অনেকগুলি মামলা ছিল। আমরা তাই আর্জি জানিয়েছিলাম যে, শুনানির জন্য যাতে অন্য দিন ধার্য করা হয়। সেই মতো ২৪ তারিখ সময় দেওয়া হয়েছে।’

সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অত্যাধিক গরমের জন্য পার্থের মামলা পিছিয়ে গেল 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার