কেরল প্রথম নয়, স্বাধীনতার পর বদলেছে দেশের বহু রাজ্যের নাম, দেখে নিন তালিকা
অরুণাচল থেকে অন্ধ্র, নাম বদলেছে বহু রাজ্যের। তালিকাটা অবাক করার মতো।
কেরলের নামবদলের প্রস্তাব সে রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল সেই ২০২৪ সালে। ভোটের মুখে আচমকা সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একপ্রকার মাস্টারস্ট্রোক দিয়ে দিল।
আসলে এই নামবদলের ব্যাপারটা মালয়ালি অস্মিতার সঙ্গে সম্পৃক্ত। এবং মালয়ালিদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি অকস্মাৎ পূরণ করে দিয়ে বিজেপি সে রাজ্যের ‘ঘরের দল’ হয়ে ওঠার পথে খানিক এগিয়ে গেল তাতে সংশয় নেই।
তবে এ নিয়ে রাজনীতি যতই হোক, এই নামবদলের ব্যাপারটা ভারতের ইতিহাসে একেবারেই নতুন নয়। আজকের বহু রাজ্যই একটা সময় অন্য নামে পরিচিত ছিল। সেসব নাম বদলে দেওয়া হয়েছে। এই কেরলের নামও অতীতে বদলেছে।
আর সে সবই যে শুধুমাত্র বিজেপি জমানায় হয়েছে, তা-ও নয়। সেই স্বাধীনতার পর থেকেই একাধিক রাজ্যের নাম বদলেছে। মূলত ওই এলাকার ভাষা-সংস্কৃতি- ভৌগলিক অবস্থান এবং স্থানীয়দের দাবিকে গুরুত্ব দিয়ে।
স্বাধীনতার পর ভারতে প্রথমবার নাম বদলেছিল উত্তরপ্রদেশর। ১৯৫০ সাল পর্যন্ত দেশের বৃহত্তম এই রাজ্যটি ইউনাইটেড প্রভিন্স অব আগরা অ্যান্ড অউধ নামে পরিচিত ছিল। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি সেই নাম বদলে হল উত্তরপ্রদেশ।
এখন যেটা হায়দরাবাদ, সেটা এর আগে ইউনিয়ন অব ইন্ডিয়ার অংশ ছিল আলাদা রাজ্য হিসাবে। পরে ১৯৪৮ সাল নাগাদ তাকে অন্ধ্রের সঙ্গে ঢুকিয়ে নাম দেওয়া হয় হায়দরাবাদ। ১৯৫৬ সালে সেই রাজ্যের নাম বদলে রাখা হয় অন্ধ্রপ্রদেশ। পরে ২০১৪ সালে এই অন্ধ্র ভেঙে আবার তেলেঙ্গানা তৈরি হয়।
মধ্যপ্রদেশের এককালে নাম ছিল মধ্যভারত। ১৯৫৬ সাল নাগাদ তার মধ্যে বিন্ধ্য প্রদেশ ও ভোপালকে মিশিয়ে নতুন নাম রাখা হয় মধ্যপ্রদেশ। এর ভৌগলিক অবস্থানই রাজ্যটির এমন নামের কারণ।
ব্রিটিশ আমলের মাদ্রাজ প্রেসিডেন্সি, স্বাধীনতার পর তা বদলে হল শুধুই মাদ্রাজ রাজ্য। সেই বৃহৎ রাজ্যটি ছিল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরালার কিছুটা অংশ নিয়ে। ১৯৫৩ সালে সেই মাদ্রাজ ভেঙে দেওয়া হয়। তেলুগুভাষীদের নিয়ে গড়ে ওঠে অন্ধ্রপ্রদেশ ও তামিলভাষীদের নিয়ে তৈরি হয় মাদ্রাজ। ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের জোরে ফের ভাঙে মাদ্রাজ। তৈরি হল কেরল, মহীশূর ও মাদ্রাজ রাজ্য। ১৯৬৮ সালে শেষমেশ মাদ্রাজ রাজ্যের নয়া নাম হল তামিলনাড়ু।
এদিকে মহীশূর ১৯৫৬ সালে পেল নতুন নাম। সেটার নাম দেওয়া হয় কর্নাটক। কর্নাটকও একসময় অবিভক্ত মাদ্রাজের অংশ ছিল।
দেবভূমি উত্তরাখণ্ড একসময় পরিচিত ছিল উত্তরাঞ্চল হিসেবে। ২০০৬ সালে নাম পালটে রাজ্যটির নাম রাখা হয় উত্তরাখণ্ড।
নাম বদলেছে ওড়িশারও। আজকের জগন্নাথভূম আগে পরিচিত ছিল উড়িষ্যা নামে। তবে স্থানীয় ভাষার নামে রাজ্যের নাম রাখার দাবিকে মান্যতা দিয়ে ২০১০ সালে উড়িষ্যা হল ওড়িশা।
অরুণাচল প্রদেশকেও একটা দীর্ঘসময় পর্যন্ত বলা হত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ১৯৭২ সালে সেই নাম বদলায়। অর্থাৎ সব মিলিয়ে ভারতে নাম বদলের চল নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন এই কেরল।
আরও খবর
আর কয়েকদিন পরেই রাখি বন্ধন উৎসব, শুরু হয়েছে রাখি বিক্রি দোকানে
যাদবপুর বিশ্ববিদালয়ে গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শিক্ষার্থীদের
রেড রোডে ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেড রোডে কড়া নিরাপত্তা
স্বাধীনতা দিবসের আগে তেরঙ্গার আলোয় সেজে উঠল কলকাতা
"প্রতিটি বাড়িতে তেরঙ্গা" কর্মসূচির মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আসছে স্বাধীনতা দিবস তার আগে ধর্মতলায় বিক্রি হচ্ছে তেরঙ্গা পতাকা
অভয়ার মৃত্যুর দু'বছর পূর্তিতে জুনিয়ার ডক্টর ফোরামের উদ্যোগে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা প্রতিবাদ মিছিল
কর্দমাক্ত ময়দানে খেলায় মেতেছে কিশোররা
ভরা বর্ষায় পূর্ব বর্ধমানের জোর কদমে চলছে গোবিন্দভোগ ধানের চাষ
খাঁচা বন্দী বকপাখি
বৃষ্টি ভেজা কলকাতায় সাইকেল সাওয়ারী
সর্বাধিক পাঠিত
ফাঁসির পরোয়া নেই, দেশবাসীর পাশে দাঁড়াতে ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিষেবায় বড় উদ্যোগ, তৈরি হচ্ছে ৬ নতুন সাব স্টেশন
কৈলাস-মানস সরোবর দর্শনের স্বপ্ন নিয়ে নেপালে, হড়পা বানে নিখোঁজ ডায়মন্ড হারবারের শিক্ষিকা
শিক্ষক দিবসেই বারুইপুরে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন, রাজ্যপালের হাত থেকে পুরস্কার পেলেন প্রায় ১০০০ মহিলা
কেপিএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিআইডি-র হাতে গ্রেফতার আইএএস অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার
প্রধানশিক্ষকের উপস্থিত বুদ্ধিতে নেপালের হড়পা বানে প্রাণ বাঁচল ১৬৪৩ পড়ুয়ার
পুজোর মুখে বড় সুখবর, পঞ্চায়েত কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার