দুর্গাপুজোর আবহে দুর্গার কাছে ‘ভারতবিরোধী শক্তি’র বিনাশ কামনা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চাইছে কিছু শক্তি। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে প্রাক্-পুজোর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। অগ্নিমিত্রার কথায়, “ভারতবিরোধী শক্তিগুলিকে শেষ করে দাও মা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং ভারত আরও শক্তিশালী হয়ে উঠছে বলে দাবি করেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, দেশের এই অগ্রগতির পথে যারা বাধা দিতে চাইছে, মা দুর্গা যেন তাদের বিনাশ করেন। দেশ ও রাজ্যজুড়ে এই ধরনের শক্তির অবসানই তাঁর প্রার্থনা বলে জানান তিনি।