পুবের কলম ওয়েবডেস্ক, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই দিল্লিতে ফের আটক হলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মঙ্গলবার সকালে জন্তর মন্তরে ঢোকার চেষ্টা করলে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। এর আগে একাধিক বার আন্দোলনকারীদের আটক করা এবং বিক্ষোভে বাধা দেওয়ার ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের ভোটাধিকার বিপন্ন করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রত্যাহার এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ তদন্তের দাবিতে পথে নেমেছেন ছাত্র, যুব ও বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে পারে।