পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাকস্ট্রিট কাণ্ডে পুলিশের তলব এড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১০টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি থানায় উপস্থিত না হয়ে ইমেলের মাধ্যমে পুলিশের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন। এরপরই শেক্সপিয়র সরণি থানার পুলিশ ফের তাঁর বাড়িতে গিয়ে আগামী বুধবার হাজিরার জন্য নতুন নোটিস দিয়ে এসেছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে একটি বেআইনি বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার কর্মীরা।
এর মধ্যে একটি মামলায় তাঁকে আগেই পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার পুরসভার দায়ের করা দ্বিতীয় এফআইআরের ভিত্তিতে তাঁকে নতুন করে তলব করা হয়েছিল। এখন দেখার, আগামী বুধবার পুলিশের এই তলবে ডায়মন্ড হারবারের সাংসদ সাড়া দেন কি না।