পুবের কলম ওয়েব ডেস্ক: ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ বা এমডিআর বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে। তবে এই চার্জ থেকে কারা লাভবান হবেন এবং প্রাপ্ত অর্থ কীভাবে বণ্টন করা হবে, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, নতুন এই নিয়মের ক্ষেত্রে আরবিআই এবং এনপিসিআই-এর ভূমিকা কী হবে, তা-ও জানতে চাওয়া হয়েছে।
দেশে নগদহীন অর্থনীতির প্রসার ঘটাতে বর্তমানে ইউপিআই লেনদেনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

অনলাইনে অ

র্থ গ্রহণের জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ককে যে নির্দিষ্ট ফি দেন, সেটিই এমডিআর হিসেবে পরিচিত। ২০২০ সালের পর থেকে দেশে এটি কার্যকর ছিল না। কিন্তু নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ব্যবসায়িক ইউপিআই লেনদেনের উপর ০.৪ শতাংশ হারে এমডিআর বসতে চলেছে। তবে ৭৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এই মাশুল প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া পেট্রল পাম্প, বিদ্যুৎ এবং পাইপলাইনের গ্যাসের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ হিসেবে ৫ টাকা দিতে হবে।