পুবের কলম ওয়েবডেস্ক, হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ডুবো ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।ইরানের দাবি, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক কার্যক্রম চালানোর সময় ড্রোনটি আটক করা হয়। এটি ‘রেমাস–৬০০’ মডেলের একটি স্বয়ংক্রিয় ডুবোযান। বর্তমানে সেটি ইরানি বাহিনীর হেফাজতে রয়েছে এবং এর তথ্য উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন:
এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালিতে আরেকটি মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি করেছিল ইরান। সেটি ছিল ‘ডাইভ–এলডি’, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল তৈরি করেছে। সমুদ্রের নিচে নজরদারি, মানচিত্র তৈরি এবং মাইন শনাক্তসহ বিভিন্ন কাজে এই ধরনের যান ব্যবহার করা যায়।
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ছে। তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই পথে যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। ইরান সেখানে অবরোধ বজায় রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।