চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ ৬০ দিনের আঞ্চলিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি পর্যায়ক্রমে পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও প্রস্তাবে রাখা হয়েছে। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রস্তাবিত রূপরেখায় শান্তি আলোচনার সময়সূচি নির্ধারণের পাশাপাশি আরব প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও রয়েছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।আরও পড়ুন:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক বিকল্প খোলা রেখেই কূটনৈতিক আলোচনায় প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। তবে এখনও চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি।