ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল একটি পর্যটকবাহী বাস। বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আচমকাই আগুন লেগে মৃত্যু হয়েছে ৯ জন যাত্রীর। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গ্রেটার নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল বাসটি। যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকাই বাসে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।
প্রাথমিক তদন্তে অনুমান, বাসের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় কোনও বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এরপর ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত গোটা বাসে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতির খোঁজ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। কীভাবে বাসটিতে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।