বিশেষ প্রতিবেদক: সউদি আরবের জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের ৩ থেকে ১২ ডিসেম্বরে এর ষষ্ঠ আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২০২৭ সালের শেষ দিকে নিয়ে যাওয়া হয়েছে। রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানিয়েছে, এত বড় আয়োজনের লজিস্টিক প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত। এর পেছনে ইয়েমেনের আনসারুল্লাহ বা হুথি গোষ্ঠীর হামলার ভয় একটি বড় কারণ।
সাম্প্রতিক সময়ে সউদি আরবে নিরাপত্তা নিয়ে উত্তেজনা অনেকটাই বেড়েছে। আনসারুল্লাহ বিদ্রোহীরা রিয়াদ এবং লোহিত সাগরের উপকূলীয় জ্বালানি কেন্দ্রগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। গত সপ্তাহেই মক্কার কাছে একটি হুথি ড্রোন আটকে ধ্বংস করা হয়। জেদ্দা থেকে এর দূরত্ব ছিল ৫০ মাইলেরও কম। জেদ্দাতেই এই বিশাল উৎসব হওয়ার কথা ছিল। তাই নিরাপত্তার স্বার্থেই উৎসবটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
দীর্ঘ ৩৫ বছর পর ২০১৮ সালে সউদি আরবে বাণিজ্যিক সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে। এরপর ২০২১ সালে এই অশ্লীল উৎসব শুরু হয় নবীর দেশে। এখানে হলিউড ও বলিউডের উইল স্মিথ, গুইনেথ প্যালট্রো, আমির খান বা আলিয়া ভাটের মতো তারকারা আসেন। পশ্চিমা ঘরানার এই দেহ-প্রদর্শনী, ডান্স ইসলামি সংস্কৃতির পরিপন্থী বা অশ্লীল।
তবে সেটাই চালিয়ে গেছে সউদি গোত্রের শাসকরা, বিশেষ করে মুহাম্মদ বিন সালমান। এবার আনুষ্ঠানিকভাবে এটি বন্ধ হওয়ার কারণ হিসেবে আনসারুল্লাহর হামলার বাস্তব ঝুঁকি ও লজিস্টিক সমস্যার কথাই সামনে এসেছে।আরও পড়ুন:
ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৭ সালে নতুন রূপে এই উৎসব ফিরবে। সেখানে সউদি আরব ও বিশ্বের নানা দেশের সিনেমা দেখানো হবে। মূল উৎসব পিছোলেও অন্যান্য কাজ কিন্তু চলবে। রেড সি ফান্ড ও রেড সি ল্যাবসের উদ্যোগগুলো থামবে না। আগামী নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কোয়ারে সারা বছর ধরে নানা অনুষ্ঠান হবে। সেখানে সিনেমা প্রদর্শন এবং চলচ্চিত্র শিল্পের নানা কর্মসূচি চলবে।