ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ড্রোন হামলার পর একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন। হামলার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকা থেকে ৩৮০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, শুক্রবার রাতে বুচা জেলায় এই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। গুদামের ঠিক কোন স্থাপনা বা বস্তুতে হামলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আশপাশের আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়েছে।
জেলেনস্কির অভিযোগ, মানুষের বসবাসের এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতিমধ্যে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এদিকে, হামলার আগে টানা দু’দিন কিয়েভ ও সংলগ্ন এলাকায় রাশিয়ার একাধিক ড্রোন হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলায় বিভিন্ন গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।