পুবের কলম ওয়েবডেস্ক, দার্জিলিং পাহাড়ে পর্যটন মরসুমে ফের সামনে এল পাহাড় ও সমতলের ট্যাক্সি মালিকদের সংঘাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-সহ সমতলের গাড়ি দিয়ে দার্জিলিংয়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলিতে পর্যটক নিয়ে যাওয়া বন্ধ করার আবেদন জানাল পাহাড়ের ট্যাক্সি চালকদের সংগঠন সংযুক্ত চালক মঞ্চ। সংগঠনের এই সিদ্ধান্তে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে সমতলের ট্যাক্সি মালিকদের মধ্যে।
আরও পড়ুন:
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার বৈঠকে বসেন।
সেই বৈঠকের পরই একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে দার্জিলিংয়ের স্থানীয় দর্শনীয় স্থান, এমনকি টাইগার হিলেও, শিলিগুড়ি বা সমতলের গাড়ি দিয়ে পর্যটন পরিষেবা না দেওয়ার জন্য মালিক ও চালকদের অনুরোধ করা হচ্ছে।আরও পড়ুন:
পাহাড়ের ট্যাক্সি মালিকদের বক্তব্য, সমতলের গাড়ি পর্যটকদের পাহাড়ে ঘোরাতে শুরু করায় তাঁদের ব্যবসায় প্রভাব পড়ছে। সংযুক্ত চালক মঞ্চ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন দর্শনীয় এলাকায় গিয়ে পরিস্থিতি নজরে রাখবেন এবং প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।
আরও পড়ুন:
তবে এই আবেদনে গুরুত্ব দিতে নারাজ সমতলের একাংশের ট্যাক্সি মালিক।
বাগডোগরা ট্যাক্সি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিকাশ সাহা জানান, তাঁদের কাছে দার্জিলিং জেলা প্রশাসন ও পরিবহণ দপ্তরের বৈধ অনুমতি রয়েছে এবং সেই অনুমতিতে গোটা জেলায় যাতায়াত করা যায়। তাঁর দাবি, প্রতিদিন তাঁদের সংগঠনের প্রায় ২০০টি গাড়ি পাহাড় ও সমতলের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রশাসনের অবস্থান স্পষ্ট করারও দাবি জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, কোন গাড়ি কোথায় চলবে, তা নির্ধারণের অধিকার জেলা প্রশাসনের। দ্রুত বৈঠক করে সমস্যার সমাধান করা প্রয়োজন, যাতে পর্যটক ও পরিবহণ ব্যবসায়ীরা সমস্যায় না পড়েন।