ইরানে আমদানি করা উন্নতমানের পেট্রোলের দাম আরও বাড়তে চলেছে। আগামী ১৯ আগস্ট দেশটির জ্বালানি এক্সচেঞ্জে ২ লাখ ৪০ হাজার লিটার আমদানি করা পেট্রোল বিক্রি করা হবে। প্রতি লিটারের নির্ধারিত দাম ৮ লাখ ৯৭ হাজার ইরানি রিয়াল, যা মার্কিন ডলারে প্রায় ০.৪৮ ডলার।
আরও পড়ুন:
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, নিলামে এই পেট্রোলের সর্বনিম্ন দাম হবে ৮ লাখ ৫২ হাজার ১৫০ রিয়াল এবং সর্বোচ্চ ৯ লাখ ৪১ হাজার ৮৫০ রিয়াল।
আরও পড়ুন:
২০২৫ সালের নভেম্বরে ইরান প্রথমবার আমদানি করা পেট্রোল বিক্রি শুরু করেছিল। তখন প্রতি লিটারের দাম ছিল প্রায় ৬ লাখ ৫৮ হাজার রিয়াল। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতিতে চাপ বেড়েছে।
মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।আরও পড়ুন:
তেহরানের ২৬ বছর বয়সী শিক্ষক সাঈদ আলজাজিরাকে জানান, বর্তমানে চাকরির বাজারও সংকটে। শিক্ষক, ক্যাশিয়ার ও বিক্রয়কর্মীদের অনেকেই মাসে প্রায় ২০০ মিলিয়ন রিয়াল বা ১০৭ ডলার আয় করছেন। কিছু ক্ষেত্রে মাসিক বেতন ১৬৬ মিলিয়ন রিয়াল বা প্রায় ৮৮ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন:
এদিকে খাবার, বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাস, যাতায়াত ও চিকিৎসার খরচও দ্রুত বাড়ছে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বাড়ায় ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ আরও তীব্র হচ্ছে।