পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তম পে কমিশন গঠনের লক্ষ্যে একাধিক শর্ত ও রূপরেখা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি বর্তমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরোত্তর মূল্যবৃদ্ধির বিষয়টি মাথায় রেখে রাজ্যের বেতন কাঠামো, বাড়ি ভাড়া, পরিবহণ এবং শিক্ষাভাতা-সহ অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি ধরে দৈনিক পুষ্টির মানদণ্ড আগের ২৭০০ ক্যালোরি থেকে বাড়িয়ে ৩৪৯০ ক্যালোরি করা হয়েছে।
কর্মীদের অবসরকালীন সুবিধা এবং মহার্ঘ ভাতার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
নতুন সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের একধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। ওই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি, আধা-সরকারি এবং সরকার পোষিত কর্মীদের বেতন ও পেনশন সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য এই কমিশনের কাজের পরিধি নির্দিষ্ট করা হল। আগামী ছ’মাসের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।