ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের অত্যাচারী (ইরান) আর নেই। সকল প্রশংসা আল্লাহর।”
আরও পড়ুন:
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে মার্কিন নৌ-অবরোধকে ‘লৌহ দেওয়াল’ বলা হচ্ছে। তাঁর বক্তব্য, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
আরও পড়ুন:
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দেশটির অর্থনীতি বিপর্যস্ত এবং মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের নেতৃত্বও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী দাবি রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা হবে না।