ভারতের সঙ্গে স্থলপথে যোগাযোগ আরও শক্তিশালী করতে এবার রেলপথের সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর নির্ভরতা কমাতে ভারত মহাসাগর পর্যন্ত বিকল্প রেলপথ তৈরির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
আরও পড়ুন:
রুশ সংবাদ সংস্থা TASS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বসফরাস ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে ঝুঁকি বাড়ায় ভবিষ্যতে বিকল্প স্থলপথ প্রয়োজন হতে পারে। সম্ভাব্য রুট হিসেবে রাশিয়া থেকে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতে পৌঁছনোর পথের কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন:
তবে এটি এখনও পরিকল্পনা ও আলোচনার পর্যায়ে রয়েছে। কোনও নির্দিষ্ট রুট, ট্রেন পরিষেবা বা যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন:
এই রেল করিডর বাস্তবায়িত হলে ভারত-রাশিয়া বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গেও পণ্য পরিবহণের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে একাধিক দেশের ভূখণ্ড, বিপুল পরিকাঠামো এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সহজ হবে না।