ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তৃতীয় পর্বে এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে মোট ১ কোটি ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে, যা সংশ্লিষ্ট তালিকার মোট ভোটারের প্রায় ১১.৫১ শতাংশ।
আরও পড়ুন:
কমিশনের তথ্য অনুযায়ী, মৃত, অন্যত্র চলে যাওয়া বা দীর্ঘদিন অনুপস্থিতসহ বিভিন্ন কারণে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৪.৮৯ লক্ষ, এরপর হরিয়ানায় ৩৩.৮৩ লক্ষ এবং ওড়িশায় ২০.১২ লক্ষ।আরও পড়ুন:
দিল্লি, পঞ্জাব, তেলঙ্গানা, কর্নাটক ও মহারাষ্ট্রে যাচাইয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে ওই রাজ্যগুলির খসড়া তালিকা এখনও প্রকাশিত হয়নি। কমিশনের ধারণা, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে।