ওয়াহিদ রেজা: বাংলাদেশ থেকে ফের নদীপথে পেরিয়ে পশ্চিমবঙ্গের লালগোলা সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পড়ল ৫ বাংলাদেশী। আর এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার লালগোলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার পাঁচ। অবৈধভাবে ভারতে প্রবেশ করে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া ছক ছিল তাঁদের বলে অভিযোগ। শুক্রবার তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠায় পুলিশ।
আরও পড়ুন:
লালগোলা থানা সূত্রে জানা গিয়েছে,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ওই দিন রাতেই লালগোলা থানায় লালগোলা নিয়ে আসা হয় । পুলিশ জানাই লালগোলা থানার অন্তর্গত পন্ডিতপুর এলাকার পদ্মা নদীর তীরবর্তী আমবাগান এলাকায় কয়েকজন সন্দেহভাজনের জমায়েত হওয়ার খবর পান তাঁরা। খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ গিয়ে তঁদের হাতেনাতে ধরে ফেলে। এদেশে প্রবেশের কোনও বৈধ নথি না দেখাতে পারলে তাঁদের গ্রেফতার করে ‘হোল্ডিং সেন্টারে’ পাঠানো হয়।আরও পড়ুন:
প্রাথমিত তদন্তের পর পুলিশ জানায়, সীমান্ত দিয়ে এই দেশে প্রবেশ করে অন্য রাজ্যে কাজে যাওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে লালগোলা থানার পুলিশ। আপাতত তাদের ঠাঁই হয়েছে লালগোলার বাহাদুরপুরের অঞ্চলের পাশেই হোল্ডিং সেন্টারেই। লালগোলা থানার ওসি অমিত ভকত লালগোলায় অবৈধ অনু প্রবেশ এবং মাদক পাচার মুক্ত করতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু সাফল্যও পেয়েছেন। এলাকার মানুষের সহযোগিতায় হিরোইন মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ব্যাপারে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন।