পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে অত্যন্ত কঠিন ও সম্মানজনক ‘ফাইটার কমব্যাট লিডার’ (এফসিএল) কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করে এক নয়া নজির গড়লেন। গোয়ালিয়রের ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (টিএসিডিই)-এ ২০ সপ্তাহ ধরে চলা এই চূড়ান্ত শারীরিক দক্ষতার কোর্সটি বায়ুসেনার অন্যতম কঠিন প্রশিক্ষণ পর্ব হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
মার্কিন বায়ুসেনার ‘টপ গান’-এর সমতুল্য টিএসিডিই-র এই কোর্সে কেবল বাছাই করা সেরার সেরা পাইলটরাই সুযোগ পান।
এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার অর্থ হলো, ভবিষ্যতে যে কোনো জটিল আকাশযুদ্ধে নেতৃত্ব দেওয়া এবং প্রথম সারির রণকৌশলবিদ হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করা।আরও পড়ুন:
বিহারের দ্বারভাঙার বাসিন্দা এবং ইঞ্জিনিয়ারিং স্নাতক ভাবনা ২০১৬ সালের জুনে বায়ুসেনায় যোগ দেন। এর আগে ২০১৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি দিনের বেলায় ফাইটার কমব্যাট মিশন পরিচালনার ছাড়পত্র পেয়ে ইতিহাস তৈরি করেছিলেন।