ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) কর্মসূচির আওতায় ঝাড়খণ্ডে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। বুধবার এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে ৪৩ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে।
আরও পড়ুন:
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক বৈঠকে জানান, ইনিউমারেশন বা ঘরে ঘরে তথ্য সংগ্রহ এবং নথি যাচাইয়ের পর খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
তথ্য যাচাইয়ে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নাম নথিভুক্ত কিংবা নির্ধারিত মানদণ্ড পূরণ না করা ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
তবে এই তালিকাই চূড়ান্ত নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের জন্য দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন গ্রহণ, নথি যাচাই এবং প্রয়োজনীয় সংশোধনের পরই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের দাবি, এসআইআর কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল, হালনাগাদ ও স্বচ্ছ করা, যাতে প্রকৃত ও যোগ্য ভোটারদের নামই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত থাকে।