উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: মঙ্গলবার জয়নগর থানার উদ্যোগে স্থানীয় শিবনাথ শাস্ত্রী সদনে মসজিদ কমিটির সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা ও সরকারি নিয়মকানুন বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অমিত হালদার, এসআই সন্দীপ বাইলা, এসআই শুক্রানুর সাহা এবং এসআই শুভময় ঘোষ।

বৈঠকে জয়নগর থানা এলাকার অন্তর্গত বিভিন্ন মসজিদ কমিটির সদস্যদের সামনে রাজ্য সরকারের সাউন্ড সিস্টেম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা এবং অন্যান্য প্রশাসনিক গাইডলাইনগুলি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

প্রশাসনিক বৈঠক চলাকালীন জয়নগর থানা এলাকার ৫২ জন মসজিদ কমিটির সদস্য ও ইমামরা সক্রিয়ভাবে অংশ নেন। সরকারি নির্দেশিকাগুলো যথাযথভাবে মেনে চলার বিষয়ে উপস্থিত সকল প্রতিনিধিদের কাছে বার্তা দেওয়া হয়েছে, যা এলাকার সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।