০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যজুড়ে কাজের অগ্রগতি কেমন, জানতে ৭ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক মমতার

পুবের কলম প্রতিবেদকn  সদ্য কয়েকজন মন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন। আবার অনেকেই কয়েক বছর থেকে নিজ নিজ দফতর সামলাচ্ছেন।   তাঁদের কাজকর্ম কেমন হচ্ছে, আর কাজের অগ্রগতি কেমন সেই সংক্রান্ত বিষয় নিয়ে  আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠকে রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে।

এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন: ‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের কোন দফতরে কেমন কাজ হচ্ছে, সেইসব বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিতে এবার প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

নবান্ন সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক। রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে। রাজ্যের প্রতিটি দফতরকে নিজেদের কাজকর্মের যাবতীয় খতিয়ান ওদিনের বৈঠকে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলির বিভাগীয় প্রধান এবং ডিজিদের সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। প্রতিটি দফতর এবং সেই দফতরগুলির অধীনস্থ বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরগুলির বিভিন্ন কাজকর্মের মূল্যায়নও করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ক্রমেই এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরগুলির আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজকর্মের খোঁজ-খবর নেওয়ার জন্য মমতার এই প্রশাসনিক বৈঠক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দফতরের কাজ নিয়ে বিরোধী দলগুলি বেশ চাপ তৈরি করছে রাজ্য সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজ্যের সব দফতরে, কোথায় কেমন কাজ হচ্ছে,  তার খোঁজ-খবর নিতে প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বধিক পাঠিত

যুদ্ধের ধাক্কায় বাড়ছে ডলার খরচ, ৯২ ছাপিয়ে রেকর্ড পতন টাকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যজুড়ে কাজের অগ্রগতি কেমন, জানতে ৭ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক মমতার

আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার