পুবের কলম প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুরজিৎ দে ও স্থানীয় বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ-কে সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন। ঈদের নামায শেষে দুই পুলিশ কর্তার অফিসে পৌঁছে শুভেচ্ছা বিনিময় করেন কৈখালী আটঘরা দশদ্রোন নই মসজিদ কমিটি পক্ষে ইমাম আধুল গফফার সাহেব সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
বিষয়টি নিয়ে মসজিদ পরিচালন কমিটির সহ সম্পাদক মোজাফফর বিশ্বাস জানান, সম্প্রীতি ও ভাতৃত্বের মেলবন্ধনকে আরও দৃঢ় করতে ঈদ উৎসবের দিনে স্থানীয় দুই পুলিশ কর্তার শুভেচ্ছা বিনিময় পর্বে প্রদান করা হয় বাংলা কোরআন শরীফ।