পুবের কলম, ওয়েবডেস্কঃ গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক উন্নয়নে প্রকল্পের ঘোষণা। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বৈঠক থেকে প্রকল্পের ঘোষণা।
২৭০ কোটি ব্যয়ে ৫৮টি প্রকল্পের উদ্বোধনের ঘোষণা। বিভিন্ন প্রকল্পের জন্য ৮৬৬টি। ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোনের ভাবনা মুখ্যমন্ত্রীর। ক্যানিংয়ে মাদার অ্যান্ড চাইল হাবের ঘোষণা। দুয়ারে সরকারের জন্য ৮৫ হাজার ফর্ম বিলি।আরও পড়ুন:
বৈঠক থেকেই ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির অবনতি হলে, প্রয়োজনে স্কুল-কলেজ বন্ধের ভাবনা। বৈঠক থেকেই শিক্ষা সচিবকে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোনের চিন্তা-ভাবনার কথাও জানান মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীর ওয়ার্ক ফর্ম হোমের চিন্তা ভাবনা।আরও পড়ুন:
তিনদিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগরে আসেন তিনি। সেখানে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে মেলার পরিস্থিতি খতিয়ে দেখেন।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)
আরও পড়ুন: