পুবের কলম, ওয়েবডেস্কঃ দুই দিনাজপুরে প্রশাসনিক বৈঠকের পর আজ মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঁটোসাঁটো নিরাপত্তার ঘেরাটোপেই চলছে মুখ্মন্ত্রীর বৈঠক। বুধবার বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ১-১০ ও ২০-৩০ দুয়ারে সরকার প্রকল্প চলবে।ঠিকঠাকভাবে প্রকল্পের রূপায়নে জোর দিতে হবে।
কাজে কোনও রকমভাবে দেরি করা যাবে না। ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না।আরও পড়ুন:
বৈঠক থেকেই কর্মসংস্থানের ওপরে জোর দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি মালদায় ১৬ একর জমিতে পোলট্রি ফার্মের ঘোষণা করেন।
ভাগচাষিদের জন্য বরাদ্দ ২২০০ কোটি টাকা। বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও, উন্নয়নের কাজ থামেনি। বাংলা ভাষার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাজ্য সরকারি পেতে বাংলা ভাষা জানা জরুরি। কারণ ভিন রাজ্যের কেউ বাংলা ভাষা না জেনে কাজ পেলে ভাষাগত সমস্যা হয়।আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)