মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকালে সংঘটিত এই ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এর কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের অদূরে, সংশ্লিষ্ট শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে।আরও পড়ুন:
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকো ও গুয়াতেমালার কয়েকটি উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সেবা সংস্থাগুলো।