উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: আত্মরক্ষার তাগিদে বর্তমান সময়ে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজনীয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে শিহান সমীর সরদারের তত্ত্বাবধানে জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন:
গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী দশম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া চ্যালেঞ্জেস কাপ ২০২৬ অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় জয়নগর থানার অন্তর্গত বহড়ু, শ্রীপুর, দক্ষিণ বারাসত এবং জয়নগর এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অত্যন্ত গৌরবজনক ফলাফল অর্জন করেছে।আরও পড়ুন:
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্যারাটে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের তালিকা হলো: অনিক দে (কাতাতে গোল্ড, কুমিতিতে গোল্ড), স্নেহা কাঁসারী (কাতাতে গোল্ড, কুমিতিতে গোল্ড), পামেলিয়া নাথ (কাতাতে গোল্ড, কুমিতিতে রুপা), রিয়া দাস মন্ডল (কাতাতে রুপা, কুমিতিতে রুপা), প্রতিভা হালদার (কাতাতে ব্রোঞ্জ, কুমিতিতে ব্রোঞ্জ), দেবস্মই সরদার (কুমিতিতে ব্রোঞ্জ), পাপিয়া সরদার (কাতাতে ব্রোঞ্জ), অঙ্কিত মুখার্জি (কাতাতে গোল্ড, কুমিতিতে গোল্ড), রিক্তা পাইক (কুমিতিতে গোল্ড, কাতাতে ব্রোঞ্জ), রাজশ্রী পাইক (কুমিতিতে রুপা, কাতাতে ব্রোঞ্জ), কঙ্কনা পাল (কুমিতিতে ব্রোঞ্জ), দিয়া ঘোষ (কুমিতিতে রুপা) এবং রামিজ সরদার (কুমিতিতে ব্রোঞ্জ পদক)।
আরও পড়ুন:
এই সফল প্রতিযোগীদের হাতে পদক তুলে দেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জয়নগরের শিক্ষার্থীদের এই সাফল্য এলাকায় ক্যারাটে প্রশিক্ষণ প্রসারে নতুন উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রশিক্ষক ও অভিভাবকরা।