রাজ্যে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদহের একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া ফ্ল্যাট থেকে বান্ডিল-বন্দি বিপুল পরিমাণ নগদ উদ্ধার করা হয়। টাকার পরিমাণ এতটাই বেশি যে ঘটনাস্থলে টাকা গোনার জন্য বিশেষ গণনা যন্ত্র নিয়ে আসতে হয়।
প্রাথমিকভাবে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেলেও, গণনা শেষ না হওয়ায় অঙ্ক আরও বাড়তে পারে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে দক্ষিণ দিনাজপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার এবং চারজনের গ্রেপ্তারের পর জেরায় উঠে আসে মালদহের এই ফ্ল্যাটের তথ্য। সেই সূত্র ধরেই ধৃতদের সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালায় মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
আরও পড়ুন:
তদন্তে জানা গেছে, ফ্ল্যাটটি ভবনের মালিক দিলীপ সাহার হলেও সেটি ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার নামে এক ব্যক্তি।
তাঁর ওষুধের ব্যবসা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।আরও পড়ুন:
পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিপুল নগদের উৎস এবং তা অবৈধ কাশির সিরাপ পাচার চক্রের অর্থ কি না, সেই দিকটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক নথি ও অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি বীরভূমে এক ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর আবারও বিপুল নগদ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।