বিহারে গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার রাত প্রায় ৩টা ২৫ মিনিটে সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
রেল সূত্রে জানা গেছে, সমস্তিপুর–সহর্ষা প্যাসেঞ্জার ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎই ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ভয়াবহ আগুনে রূপ নেয় এবং দ্রুত ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রেলকর্মীদের তৎপরতায় দ্রুত সবাইকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়।
ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।খবর পেয়ে দমকল ও রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। কীভাবে ইঞ্জিনে আগুনের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ঘটনার জেরে কিছু সময়ের জন্য স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।