প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই বড় চমক দেখানোর পথে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহারের মর্যাদাপূর্ণ বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, সপ্তম দফার গণনা শেষে প্রশান্ত কিশোর পেয়েছেন ১৩,৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার সিনহার ঝুলিতে রয়েছে ৯,৬৮৯ ভোট।
আরজেডির প্রার্থী রেখা গুপ্তা ২,৫৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বর্তমান প্রবণতা বজায় থাকলে বাঁকিপুর থেকে প্রশান্ত কিশোরের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।আরও পড়ুন:
গত এপ্রিল মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তার ফলে বাঁকিপুরে উপনির্বাচনের প্রয়োজন হয়।
গত ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এই কেন্দ্রে।নির্বাচনের আগে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বান্টির পরিবর্তে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করে দল। তবে সেই কৌশল ভোটের ফলাফলে বড় সুবিধা এনে দিতে পারেনি বলেই ইঙ্গিত দিচ্ছে গণনার প্রবণতা।
আরও পড়ুন:
বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একসময় এই কেন্দ্রের নাম ছিল পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র। নীতীন নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালের উপনির্বাচনে জয়ী হন নীতীন নবীন এবং এরপর দীর্ঘ সময় ধরে আসনটি বিজেপির দখলেই ছিল।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে বিজেপির দুর্গ বলে পরিচিত বাঁকিপুরে প্রশান্ত কিশোরের এই অগ্রগতি বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। প্রথম নির্বাচনী লড়াইয়েই শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে বড় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছেন দেশের অন্যতম পরিচিত নির্বাচনী কৌশলবিদ।