পাটনা, ১ জানুয়ারি: দলিত মহিলাকে প্রকাশ্যে মারধর পুলিশের। বিহারের সীতামারির ঘটনা। পুলিশী বর্বরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে পুলিশের দাবি, অপহরণের মামলায় দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনায় পুলিশ কেবল শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছিল।আরও পড়ুন:
ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় দলিত মহিলাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন সুরসান্দ থানার পুলিশ আধিকারিক রাজকিশোর সিং। সুরসান্দের ভরা বাজারে তিনি মহিলাকে একাধিকবার লাঠি দিয়ে মারধর করেন। সীতামারির পুলিশ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, রাস্তায় মারামারি করছিলেন দুই মহিলা, তাদের আলাদা করতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিনোদ কুমার জানিয়েছেন, একটি মেয়েকে অপহরণের ঘটনা নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। অপহৃত মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় উভয় পক্ষ থানায় গিয়েছিল এবং বাইরে নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়েছিল। এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ তার লাঠি ব্যবহার করে।