পুবের কলম প্রতিবেদক: এবার বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে বারবার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ সামনে আসায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রশাসনিক আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ তোলা হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।