পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে ফের পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সুখেন মাহাতো। তাঁর বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান এলাকায়। কাজের সূত্রে তিনি পুণেতে থাকতেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধেই’ নির্মম ভাবে হত্যা করা হয়েছে সুখেনকে।
এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি গভীর ভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। তাঁর কথায়, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশে বলছি, এই শোকের সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করা হবে।”আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখযোগ্য ভাবে, সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মাসেও মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া এক শ্রমিককে খুনের ঘটনায় বাংলায় কথা বলাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের অভিযোগ সামনে এল, যা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্য