পুবের কলম, ওয়েবডেস্ক: সামান্য মোবাইল ফোন নিয়ে বিবাদ, আর তার পরিণাম হল ভয়াবহ। খাস কলকাতায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। তপসিয়া থানা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত।
ঘটনাটি ঘটে একটি বহুতল আবাসন সংলগ্ন এলাকায়। চিৎকার শুনে আবাসনের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ। অভিযুক্তকে বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।