২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আসরে রক্তপাত: প্রেমিকের গুলিতে ঝাঁঝরা কনে, বরের সামনেই চলল তাণ্ডব

পুবের কলম, ওয়েবডেস্ক: আনন্দ-উৎসবে মুখরিত বিয়ের মণ্ডপ মুহূর্তেই বদলে গেল শ্মশানের নিস্তব্ধতায়। মঙ্গলবার রাতে বিহারের বক্সারে বিয়ের পিঁড়িতে বসা অবস্থায় কনেকে গুলি করার অভিযোগ উঠল তাঁর কথিত প্রেমিকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ১৮ বছর বয়সী ওই তরুণী বর্তমানে বারাণসী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত তরুণীর নাম আরতি কুমারী। মঙ্গলবার রাত ১১টা নাগাদ উত্তরপ্রদেশের বালিয়া থেকে আসা বরযাত্রীদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। আরতি এবং তাঁর হবু স্বামী তখন মঞ্চের ওপর বসেছিলেন। পরিবারের সদস্য ও বন্ধুদের ভিড়ে ঠাসা ছিল চারপাশ। ঘটনার সময় আরতির বোন মঞ্চে একটি আচার পালন করছিলেন। তিনি যখন বরের কপালে সিঁদুরের তিলক লাগিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনই অতিথিদের ভিড়ের মধ্যে থেকে দীনবন্ধু নামে এক যুবক আচমকা আরতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি আরতির পেটের ঠিক মাঝখানে নাভির কাছে লাগে।

আরও পড়ুন: কেন ৫ জন কনেযাত্রী বেশি! বিয়েবাড়িতে ধুন্ধুমার, মার খেলেন নববধূও

গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাত্ব অবস্থায় আরতি মঞ্চে লুটিয়ে পড়লে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। কেউ কেউ আরতিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, আবার কেউ ভয়ে মণ্ডপ ছেড়ে পালান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অভিযুক্ত যুবককে দীনবন্ধু হিসেবে শনাক্ত করেছে, যে আরতির প্রতিবেশী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হামলা। অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, অভিযুক্ত দীনবন্ধু এর আগেও মদের চোরাচালান মামলায় জেল খেটেছে। ঘটনার পর থেকেই দীনবন্ধু পলাতক। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে।

আরও পড়ুন: হেভিওয়েট নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে সম্পন্ন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কন্যার বিবাহ, সকলের মধ্যমণি থাকলেন যোগী আদিত্যনাথ

আরও পড়ুন: রক্তারক্তি কাণ্ড তিহাড় জেলে,  মৃত ১ বন্দি  
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

অশ্লীলতার দায়ে ৫টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্র: কড়া পদক্ষেপ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ের আসরে রক্তপাত: প্রেমিকের গুলিতে ঝাঁঝরা কনে, বরের সামনেই চলল তাণ্ডব

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার