ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পর দেশটিতে পরিকল্পিত সামরিক হামলা থেকে সরে এসেছে ইরান। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজাই জানান, ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল তেহরান।
তবে ইউক্রেন সরকারের ক্ষমা প্রার্থনা এবং পরিস্থিতির পরিবর্তনের পর শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়।আরও পড়ুন:
গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজের এক কর্মীর মৃত্যু হলে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে ইরান সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথই বেছে নিয়েছে।