পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান শুরুর আগেই আমেরিকা ও ইজ়রায়েলকে কঠোর বার্তা দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দফতর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষকৃত্য চলাকালীন ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক পদক্ষেপ করা হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর।
আরও পড়ুন:
আলি আবদুল্লাহি বলেন, ইরানের শত্রুদের, বিশেষত আমেরিকাকে যে কোনও উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশের বিরুদ্ধে হামলা বা আগ্রাসন হলে তার উপযুক্ত ও কঠিন প্রতিক্রিয়া জানাতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার দিনই নিহত হন আয়াতুল্লা খামেনি।
দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে তাঁর লাশ সংরক্ষণ করে রাখার পর রবিবার ভোর থেকে রাজধানী তেহরানে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান। এতে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।আগামী ৯ জুলাই খামেনিকে তাঁর জন্মশহর মাশহাদে সমাহিত করা হবে। তেহরান-সহ মোট পাঁচটি শহরে দাফনক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের প্রশাসনের ধারণা, এই অনুষ্ঠানগুলিতে দেড় কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে।আরও পড়ুন:
এই বিপুল জনসমাগমের মধ্যেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানের সময় সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে আমেরিকা বিরোধী অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তেহরান। যুদ্ধ পরিস্থিতির মধ্যে খামেনির উত্তরসূরি হিসেবে তাঁর পুত্র মোজতবা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে সম্প্রতি হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে তাঁর পিতার দাফনক্রিয়ায় উপস্থিত থাকবেন না বলে ইরানের তরফে জানানো হয়েছে।