পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে সিয়াটলের মাঠে ইরান ও মিশরের ম্যাচে দেখা গেল টান টান উত্তেজনা। শুরু থেকেই ছিল উত্তেজনার পারদ, কিন্তু শেষ মুহূর্তে গোল, পেনাল্টি মিস, গোল বাতিল আর বারে লাগা শট বিশ্বকাপের মঞ্চে স্মরণীয় করে তুলল মিশর ও ইরানের ম্যাচ। যদিও শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে থামল ম্যাচ। এদিকে, ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে জায়গা পাকা করে নিয়েছে মিশর।

তবে ইরানের লড়াই ছিল মনে রাখার মতো। 

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে মিশর
রুদ্ধশ্বাস লড়াইয়ে ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে মিশর

খেলার শেষ মুহূর্তে টান টান উত্তেজনা ছিল চরমে। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে শোজা খলিলজাদেহ গোল করতে সক্ষম হলে ইরান শিবিরে শুরু হয় উল্লাস। কিন্তু পরে ভিএআর রিপ্লেতে দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন।

তাই শেষ পর্যন্ত গোল বাতিল করে দেন রেফারি। ফলে মুহূর্তে ইরানের সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। শেষপর্যন্ত, এই ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দুরন্ত লড়াই করেও পয়েন্টের বিচারে ইরান তৃতীয়।
ফলে নক আউটে যেতে পারেনি। এই ম্যাচ ড্র করে গ্রুপ জি-র দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে উঠে গেল মিশর। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। বেলজিয়ামেরও পয়েন্ট ৫। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে বেলজিয়াম। তারা এই গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে ।    

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে মিশর
রুদ্ধশ্বাস লড়াইয়ে ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে মিশর