দেশে অ্যাসিড হামলা প্রতিরোধে আরও কঠোর আইন, কড়া নজরদারি এবং অ্যাসিড বিক্রিতে কঠিন নিয়ন্ত্রণের দাবি তুলল মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে অ্যাসিড হামলা প্রতিরোধই ছিল মূল আলোচ্য বিষয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন দলের সদস্যরা বর্তমান ব্যবস্থার একাধিক দুর্বলতার কথা তুলে ধরে কেন্দ্রের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান। বিশেষ করে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাসিড কীভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন একাধিক সদস্য।
আরও পড়ুন:
সদস্যদের বক্তব্য, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও দেশের বহু জায়গায় কার্যত কোনও নিয়ন্ত্রণ ছাড়াই অ্যাসিড বিক্রি হচ্ছে।
তাই অ্যাসিড কেনার ক্ষেত্রে ক্রেতার বৈধ পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা, প্রতিটি বিক্রির নথি সংরক্ষণ এবং নিয়ম ভাঙলে কঠোর শাস্তির ব্যবস্থা করার প্রস্তাবও বৈঠকে ওঠে।আরও পড়ুন:
বৈঠকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অ্যাসিড হামলার মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন সদস্য।
কমিশনের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আরও পড়ুন:
সূত্রের দাবি, কমিটির সদস্যদের বক্তব্য ও সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। ভবিষ্যতে অ্যাসিড বিক্রির উপর আরও কঠোর নিয়ন্ত্রণ, আইন প্রয়োগে নজরদারি বৃদ্ধি এবং এই ধরনের অপরাধ রোধে কার্যকর রূপরেখা তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।