পুবের কলম ওয়েব ডেস্ক: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট তাদের সমস্ত চিকিৎসকদের নিরলস পরিশ্রম, সহানুভূতি এবং সেবার প্রতি অটল অঙ্গীকারকে বিশেষভাবে সম্মান জানালো। 

জিডি হাসপাতালের চেয়ারম্যান ডা. সুকুমার মুখার্জী, জিডি হাসপাতাল এন্ড ডায়াবেটিক ইনস্টিটিউটের সিইও মুসরেফা হোসেন চিকিৎসকদের নানা ভূমিকার কথা তুলে ধরেন। মুসরেফা হোসেন বলেন, এই উদযাপনের মূল লক্ষ্য হল সেইসব নিবেদিতপ্রাণ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা প্রতিদিন অসংখ্য মানুষের জীবনে সুস্থতার আলো ছড়িয়ে দিচ্ছেন তাদের সম্মান জানানো।

জিডি হাসপাতালের সিইও মুসরেফা বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের এই সহানুভূতি এবং সেবার মানসিকতাই প্রতিষ্ঠানের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রধান ভিত্তি। চিকিৎসকদের এই নিঃস্বার্থ ত্যাগ এবং পেশার প্রতি একনিষ্ঠ ভালোবাসাকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবা কেবল একটি পেশা নয়, বরং এটি একটি পবিত্র ব্রত। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট সবসময় তাদের চিকিৎসকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, যাতে তারা আগামী দিনেও সমাজের প্রতি এই মানসম্পন্ন ও নৈতিক চিকিৎসা সেবা অবিচলভাবে চালিয়ে যেতে পারেন। বিশ্বের প্রতিটি সুস্থতা ও হাসিখুশি পরিবেশ গড়ে তোলার নেপথ্যে থাকা সকল চিকিৎসকদের এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।