আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চার সদস্যের ক্রু দলের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) থেকে উড্ডয়ন করার পর হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে।
আরও পড়ুন:
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং তিন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে রণতরীতে নিয়ে যাওয়া হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।আরও পড়ুন:
তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন ক্রু সদস্য। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলের আশপাশে নৌবাহিনীর একাধিক ইউনিট তল্লাশি অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে হেলিকপ্টারটিতে শত্রুপক্ষের কোনো হামলার আলামত পাওয়া যায়নি। কী কারণে জরুরি অবতরণ করতে হয়েছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।