পুবের কলম ওয়েব ডেস্কঃ গত বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবার অবশ্য গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে নক আউট পরবে উঠতে সক্ষম হলেও শুরুতেই ছিটকে গিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এই অবস্থায় পেনাল্টি শট নিয়ে উঠে এল বিস্ফোরক তথ্য। জোনাথন তাহেরকে কেন পেনাল্টি শট নিতে হয়েছিল?
তা নিয়ে কিছু তথ্য উঠে এসেছে যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, জার্মানির চার ফুটবলার শেষ পেনাল্টি মারতে রাজী না হওয়ার কারণেই শট নিতে বাহস্য হয়েছিলেন জোনাথন।আরও পড়ুন:
প্যারাগুয়ের বিরুদ্ধে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে জার্মানির স্কোর ছিল ১-১। ইনজুরি টাইমে তাহের হেড থেকে জার্মানি গোল পেলেও ভিএআর চেক করার পর রেফারি সেই গোল বাতিল করেন।
টাইব্রেকারে প্রথম পাঁচটি শটের পর দুই দলই ৩-৩ স্কোর করে। এর পরে সাডেন ডেথে ষষ্ঠ পেনাল্টি নেওয়ার সময় জার্মানির চার ফুটবলার পেনাল্টি মারতে অস্বীকার করেন। এরা হলেন লিয়ন গোরেৎজ়কা, ভাল্ডেমার অ্যান্টন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক থিয়াউ। তাঁরা আত্মবিশ্বাসের অভাবে পেনাল্টি নিতে চাননি বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে জোনাথন তাহকে পেনাল্টি শট নিতে বলা হয়। কিন্তু সেই শট ব্যর্থ হওয়ায় জয়ী হয় প্যারাগুয়ে। উল্লেখ্য, আন্তর্জাতিক কেরিয়ারে জোনাথনের এটাই ছিল প্রথম পেনাল্টি। এদিকে, ৭২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিয়ন গোরেৎজ়কা। জার্মানির অধিনায়ক জোশুয়া কিমিচ তাঁকে দু’বার পেনাল্টি নেওয়ার অনুরোধ করলেও দায়িত্ব নিতে চাননি। আর শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় জার্মানিকে।