পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’এর ম্যাচে বুধবার ভোরে গ্রুপে তিন ম্যাচে তিনটিতেই জয় পাওয়া মেক্সিকো খেলতে নামবে ইকুয়েডরের বিরুদ্ধে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে জাভিয়ের আগুইরের দল তাদের এই নিখুত জয়ের ধারা অব্যহত রাখার লক্ষ্যে মাঠে নামবে। এ দিকে নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে শেষ -৩২’এ উঠেছে ইকুয়েডর। তবে গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও জার্মানিকে ২-১ গোলে হারানোয় আত্মবিশ্বাস নিয়েই মেক্সিকোর মোকাবিলা করবে ইকুয়েডর। এই দুটি দল এখনও পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে।
তার মধ্যে মেক্সিকো জিতেছে ১৭টি ম্যাচ এবং ইকুয়েডরের জয় ৪টিতে।আরও পড়ুন:
প্রতিযোগিতায় এখনোও পর্যন্ত একটিও গোল খায়নি মেক্সিকো। করেছে ৬টি গোল। তারা খেলবে ঘরের মাঠে। সবকিছু মিলিয়ে আয়োজক দেশের সমর্থকেরা ধরেই নিয়েছে, ‘রাউন্ড অফ ১৬’-এ ওঠা তাদের সময়ের অপেক্ষা মাত্র।
মেক্সিকো শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলছে। অর্থাৎ সরাসরি আক্রমণাত্মক এবং মাঠের দুই উইং ব্যবহার করে বিপদজনক আক্রমণ। অ্যাজটেক স্টেডিয়ামে গ্যলারির প্রবল সমর্থনকে সঙ্গে করে মাঠে নামবে মেক্সিকো। ইকুয়েডরকে oুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তা না হলে, খেলায় থিতু হওয়ার আগেই তারা প্রতিপক্ষের প্রবল চাপে কোণঠাসা হয়ে পড়তে পারে। তবে জার্মানিকে হারানোয় একধাক্কায় ইকুয়েডর সবার সমীহ আদায় কর নিচ্ছে। দলের আক্রমণভাগের তিন খেলোয়াড় প্রতি আক্রমণের সময় ভয়ঙ্কর হয়ে ওঠেন। ঘরের মাঠে মেক্সিকো যদি শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে, তবে ইকুয়েডরের দ্রুতগতির পালটা আক্রমণ ম্যাচটিকে হাড্ডাহাড্ডি করে তুলতে পারে। ইকুয়েডরের রক্ষণভাগ বেশ শক্তিশালী। তাঁদের বিরুদ্ধে জুলিয়ান কুইনোনেসের লড়াই ম্যাচের অন্যতম আকর্ষনীয় ব্যাপার হতে চলেছে। অন্যদিকে গঞ্জালো প্লাটা এবং এনের ভ্যালেন্সিয়া সমৃদ্ধ ইকুয়েডরের আক্রমণভাগ যে কোনও সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে।