নিজের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, সকালে তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়েছে।
আরও পড়ুন:
অভিষেকের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সবুজ রঙের জামা পরা এক ব্যক্তি মোটরবাইকে করে এসে বাড়ির সামনে দাঁড়ান। তাঁর মাথায় হেলমেট ছিল।
এরপর তিনি রাস্তা থেকে একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। প্রথমবার ইটটি মাটিতে পড়ে গেলে সেটি আবার তুলে দ্বিতীয়বার ছুড়ে মারেন এবং তারপর দ্রুত সেখান থেকে চলে যান।আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ওই হামলায় তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। তিনি ভাঙা জানালার ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন।
তাঁর বক্তব্য, এই বাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও থাকেন, ফলে ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তিনি জানতে চান, হামলার সময় পুলিশ কোথায় ছিল এবং কার মদতে অভিযুক্ত ব্যক্তি নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হলেন। পাশাপাশি, বিধানসভায় সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ আইনের প্রয়োগ নিয়ে সরব হয়ে তিনি বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তবে এই ঘটনার ক্ষেত্রেও তার যথাযথ প্রয়োগ হওয়া উচিত।