রাজস্থানের ধৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। সোমবার ভোররাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ জন যাত্রীকে নিয়ে বাসটি উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে রওনা হয়েছিল। ভোর সাড়ে ৩টা নাগাদ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জ্বলন্ত বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকলকর্মীদের তৎপরতায় বাকিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধৌসার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে চালকের চোখে ঘুম চলে আসায় দুর্ঘটনাটি ঘটতে পারে। যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।