মাসের শুরুতেই স্বস্তির খবর পেলেন ব্যবসায়ী ও হোটেল-রেস্তরাঁ মালিকরা। মঙ্গলবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দামে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ৩,০৮১ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন:
তবে সাধারণ গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।
আরও পড়ুন:
প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় হোটেল, রেস্তরাঁ এবং ছোট ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ছিল। এবার সেই চাপ কিছুটা কমল।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় অস্থিরতা কিছুটা কমে আসা এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির ফলে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রেস্তরাঁ, খাবারের দোকান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ গ্রাহকদের মধ্যে এখন প্রশ্ন, কবে কমবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম।