বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল উৎসবের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’র অর্থ আগামী ১ জুলাই থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে।
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে এই প্রকল্পের জন্য ১ কোটি ৫১ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
তিনি আরও জানান, রাজ্যের প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা এই প্রকল্পের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আদিবাসী সমাজের উন্নয়নের জন্য আলাদা করে ৩৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে সরকার।
আরও পড়ুন:
হুল উৎসবের মঞ্চ থেকে আদিবাসী উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, আদিবাসীদের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে আগের সরকার ব্যর্থ হয়েছে এবং ভুয়ো শংসাপত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।