পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি ন্যাপথা পাইপলাইনে আগুন লেগে একাধিক জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, ভোররাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। সেই সময় হঠাৎই একটি পাইপলাইন থেকে ন্যাপথা বের হতে শুরু করে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন ধরে যায় এবং দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় পেট্রোকেমিক্যাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময়ই অনেকে আগুনে ঝলসে যান।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।
আরও পড়ুন:
আহতদের দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের হলদিয়াতেই চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি আহতদের চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:
কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, বজ্রপাতের জেরেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ।