পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার রাতে বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’-এ অভিযান শুরু করছে ব্রাজিল। প্রতিপক্ষ জাপান। এই ম্যাচেও অবশ্য প্রথম একাদশে রাখা হচ্ছে না ব্রজিলিয় তারকা নেইমারকে। তিনি সদ্য চোট কাটিয়ে উঠেছেন।
ম্যাচের আগের দিন অবশ্য অনুশীলনে নেইমারকে বেশ হাসিখুশি অবস্থাতেই পাওয়া গিয়েছে। অনুশীলনও করেছেন চুটিয়ে। জাপান ম্যাচের আগে সতীর্থদের উদ্বুদ্ধ করতেও দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:
এই অবস্থায় কোচ আন্সেলোত্তি বলেন, ‘নেইমার পুরোদস্তুর পেশাদার একজন ফুটবলার।
ও জানে কোন পরিস্থিতিতে কি করতে হয়। তা ছাড়া এই দলের তরুণ ফুটবলারদের কাছে নেইমার একজন আদর্শ টিমম্যান।’আরও পড়ুন:
এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, চোট সারলেও ৯০ মিনিটে খেলার জন্য যে ফিটনেসের দরকার হয়, এখন তার ধারে কাছেও নেই নেইমার। কোচ চাইছেন না, এই অবস্থায় তাঁকে পুরো সময় মাঠে রেখে ফের চোটের তালিকায় নাম তুলে দিতে। আন্সেলোত্তি জানিয়েছেন, খুব দরকার পড়লে জাপানের বিরুদ্ধে নেইমারকে পরিবর্ত হিসেবে মাঠে নামানো হবে।